Proverbs 29:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দর্শনের অভাবে লোকেরা উচ্ছৃঙ্খল হয়; কিন্তু যে আইন-কানুন মানে, সে সুখী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেখানে কোনও প্রত্যাদেশ নেই, সেখানে জনগণ নিয়ন্ত্রণহীন হয়ে যায়; কিন্তু ধন্য তারাই যারা প্রজ্ঞার শিক্ষায় মনোযোগ দেয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দর্শনের অভাবে প্রজাগণ উচ্ছৃঙ্খল হয়; কিন্তু যে ব্যবস্থা মানে, সে ধন্য।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দর্শনের অভাবে প্রজাগণ উচ্ছৃঙ্খল হয়; কিন্তু যে ব্যবস্থা মানে, সে ধন্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যেখানে নবীদের মধ্য দিয়ে ঈশ্বর তাঁর সত্য প্রকাশ করেন না সেখানকার লোকেরা উচ্ছঙ্খল হয়; কিন্তু সেই লোক ধন্য যে সদাপ্রভুর আইন-কানুন মেনে চলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যেখানে নবীদের মধ্য দিয়ে আল্লাহ্ তাঁর সত্য প্রকাশ করেন না সেখানকার লোকেরা উ"ছৃঙ্খল হয়; কিন্তু ধন্য সেই লোক যে মাবুদের শরীয়ত মেনে চলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের নির্দেশ ছাড়া যে জাতি পরিচালিত হয় সে জাতি হয় উচ্ছৃঙ্খল, ধন্য সেই ব্যক্তি যে ঈশ্বরের বিধান মেনে চলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে দেশ ঈশ্বর দ্বারা পরিচালিত নয়, সেখানে কখনও শান্তি আসবে না| যে দেশ ঈশ্বরের বিধি মেনে চলে সেখানে সুখ বিরাজ করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দর্শনের অভাবে প্রজারা উচ্ছৃঙ্খল হয়; কিন্তু যে ব্যবস্থা মানে, সে ধন্য হয়।