Proverbs 29:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেবল কালাম দ্বারা গোলামের শাসন হয় না, কেননা সে বুঝলেও কথা মানবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শুধু কথা বলে দাসেদের সংশোধন করা যায় না; যদিও তারা বোঝে, তবুও তারা মনোযোগ দেয় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাক্য দ্বারা দাসের শাসন হয় না, কেননা সে বুঝিলেও কথা মানিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাক্য দ্বারা দাসের শাসন হয় না, কেননা সে বুঝিলেও কথা মানিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেবল কথার দ্বারা দাসকে সংশোধন করা যায় না; সে বুঝলেও তা মানবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেবল কথার দ্বারা গোলামকে সংশোধন করা যায় না; সে বুঝলেও তা মানবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেবল মুখের কথায় ভৃত্যকে বশে রাখা যায় না, কারণ তোমার উপদেশ সে বুঝলেও তাতে কর্ণপাত করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি শুধু কথা বলে তোমার ভৃত্যকে কিছু শেখাতে পারবে না| সে তোমাকে বুঝলেও অবজ্ঞা করতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাক্য দিয়ে দাসের শাসন হয় না, কারণ সে বুঝলেও কথা মানবে না।