Proverbs 29:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ধার্মিকেরা বৃদ্ধি পেলে লোকেরা আনন্দ করে, কিন্তু দুষ্ট লোক কর্তৃত্ব পেলে লোকেরা আর্তস্বর করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধার্মিকেরা যখন সমৃদ্ধশালী হয়, জনগণ তখন আনন্দ করে; দুষ্টেরা যখন শাসন করে, জনগণ তখন গভীর আর্তনাদ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধার্ম্মিকেরা বর্দ্ধিষ্ণু হইলে প্রজাগণ আনন্দ করে, কিন্তু দুষ্ট লোক কর্ত্তৃত্ব পাইলে প্রজারা আর্ত্তস্বর করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধার্মিকেরা বর্ধিষ্ণু হইলে প্রজাগণ আনন্দ করে, কিন্তু দুষ্ট লোক কর্তৃত্ব পাইলে প্রজারা আর্তস্বর করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরভক্ত লোকদের সংখ্যা বাড়লে লোকে আনন্দ করে, কিন্তু দুষ্ট লোক শাসনকর্তা হলে লোকে কাত্রায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ভক্ত লোকদের সংখ্যা বাড়লে লোকে আনন্দ করে, কিন্তু দুষ্ট লোক শাসনকর্তা হলে লোকে কাত্রায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সৎ ব্যক্তিরা যখন শাসন ক্ষমতায় থাকে তখন জনসাধারণ আনন্দিত হয়, কিন্তু দুর্জনেরা যখন ক্ষমতা দখল করে জনসাধারণ তখন দুঃখে জর্জরিত হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন শাসক ভালো হয় তখন সবাই সুখে থাকে| কিন্তু মন্দ লোক কর্ত্তৃত্ব করলেই সকলে অভিযোগ জানায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধার্ম্মিকেরা বাড়লে প্রজারা আনন্দ করে, কিন্তু দুষ্ট লোক কর্তৃত্ব পেলে প্রজারা শোকার্ত হয়।