Proverbs 29:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে গোলামকে বাল্যাবধি কোমলভাবে প্রতিপালন করে, শেষে সেই গোলাম তার পুত্র হয়ে উঠে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে দাসকে ছেলেবেলা থেকে প্রশ্রয় দেওয়া হয়েছে সে শেষ সময় শোক নিয়ে আসবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে দাসকে বাল্যাবধি কোমলভাবে প্রতি পালন করে, শেষে সেই দাস তাহার পুত্র হইয়া উঠে
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে দাসকে বাল্যাবধি কোমলভাবে প্রতিপালন করে, শেষে সেই দাস তাহার পুত্র হইয়া উঠে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ছেলেবেলা থেকে যদি কোন দাসকে আশ্কারা দেওয়া হয়, শেষে তাকে দমন করা যায় না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ছেলেবেলা থেকে যদি কোন গোলামকে আশ্কারা দেওয়া হয়, শেষে তাকে দমন করা যায় না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে তার ভৃত্যকে শিশুকাল থেকেই যা চায় তা-ই দেয় সে দেখবে একদিন সেই ভৃত্যই তার সব কিছু আত্মসাৎ করে বসে আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি যদি সব সময় তোমার ভৃত্য যা চায় তাই দিয়ে দাও, সে শেষ পর্যন্ত একজন ভালো ভৃত্য থাকবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে দাসকে ছোট বেলা থেকে সুন্দর ভাবে প্রতিপালন করে, শেষে সেই দাস তার ছেলে হয়ে ওঠে।