Proverbs 29:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কোপন-স্বভাব ব্যক্তি ঝগড়া উত্তেজিত করে, বদমেজাজী ব্যক্তি বিস্তর অধর্ম করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ক্রুদ্ধ লোক বিবাদ বাধায়, উগ্রস্বভাব বিশিষ্ট লোক প্রচুর পাপ করে বসে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কোপন-স্বভাব ব্যক্তি বিবাদ উত্তেজনা করে ক্রোধী ব্যক্তি বিস্তর অধর্ম্ম করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কোপন-স্বভাব ব্যক্তি বিবাদ উত্তেজিত করে, ক্রোধী ব্যক্তি বিস্তর অধর্ম করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাগী লোক ঝগড়া খুঁচিয়ে তোলে, আর বদমেজাজী লোক অনেক পাপ করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রাগী লোক ঝগড়া খুঁচিয়ে তোলে, আর বদমেজাজী লোক অনেক গুনাহ্‌ করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বদমেজাজী লোক সর্বদা ঝগড়া ও গোলযোগ বাধায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন রাগী মানুষ সমস্যার সৃষ্টি করে| যে খুব সহজেই রেগে যায় সে নানা অপরাধে দায়ী হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাগী লোক ঝগড়া সৃষ্টি করে, রাগী লোক অনেক অধর্ম্ম করে।