Proverbs 29:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মানুষের অহংকার তাকে নিচে নামাবে, কিন্তু নম্রচিত্ত ব্যক্তি সম্মান পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অহংকার একজন লোককে নিচে নামিয়ে আনে, কিন্তু নম্রাত্মা মানুষ সম্মান লাভ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মনুষ্যের অহংকার তাহাকে নীচে নামাইবে কিন্তু নম্রচিত্ত ব্যক্তি সম্মান পাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মনুষ্যের অহঙ্কার তাহাকে নিচে নামাইবে, কিন্তু নম্রচিত্ত ব্যক্তি সম্মান পাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অহংকার মানুষকে নীচে নামায়, কিন্তু নম্র স্বভাবের লোক সম্মান পায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অহংকার মানুষকে নীচে নামায়, কিন্তু নম্র স্বভাবের লোক সম্মান পায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দম্ভ মানুষের পতন ঘটায় কিন্তু বিনয়ী লোক সম্মানিত হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি একজন ব্যক্তি নিজেকে অন্যদের তুলনায় অনেক ভালো মনে করে তাহলে সে নিজের পতনের কারণ হয়| কিন্তু যদি কোন ব্যক্তি বিনয়ী হয় তাহলে লোকে তাকে শ্রদ্ধা করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মানুষের অহঙ্কার তাকে নীচে নামাবে, কিন্তু কোমল হৃদয়ের লোক সম্মান পাবে।