Proverbs 29:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
চোরের সহযোগী নিজের প্রাণকে ঘৃণা করে; সে কসম করাবার কথা শোনে, কিন্তু কিছু বলে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
চোরেদের সহযোগীরা তাদের নিজেদেরই শত্রু; তাদের শপথ করতে বলা হয় ও তারা সত্যের পক্ষে সাক্ষ্য দেওয়ার সাহস পায় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
চোরের সহভাগী আপন প্রাণকে ঘৃণা করে; সে দিব্য করাইবার কথা শুনে, কিন্তু কিছু বলে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
চোরের সহভাগী আপন প্রাণকে ঘৃণা করে; সে দিব্য করাইবার কথা শুনে, কিন্তু কিছু বলে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে চোরের ভাগীদার সে নিজেই নিজের শত্রু; তাকে শপথনামা শুনানো হলেও সে কোন কিছু স্বীকার করে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে চোরের ভাগীদার সে নিজেই নিজের শত্রু; তাকে কসমনামা শুনানো হলেও সে কোন কিছু স্বীকার করে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চোরের সঙ্গী তার নিজের শত্রু সে যদি সত্য প্রকাশ করে তবে আদালতে তার দণ্ড হয়, আবার মিথ্যা বললে তার উপর নেমে আসে ঈশ্বরের অভিশাপ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দুজন চোর এক সঙ্গে কাজ করলেও একে অপরের শত্রু হয়| একজন চোর আরেক জনকে শাসাবে যাতে যদি সে আদালতের চাপে সত্যি কথা বলতেও চায় তবুও ভয়েই বলতে পারে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
চোরের অংশীদার নিজের প্রাণকে ঘৃণা করে; সে দিব্যি করাবার কথা শোনে, কিন্তু কিছু বলে না।