Proverbs 29:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
লোক-ভয় ফাঁদজনক; কিন্তু যে মাবুদের উপর ঈমান আনে, সে উঁচু স্থানে স্থাপিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মানুষের ভয় ফাঁদ হয়ে দাঁড়ায়, কিন্তু যে সদাপ্রভুতে নির্ভর করে সে নিরাপদ থাকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
লোক-ভয় ফাঁদজনক; কিন্তু যে সদাপ্রভুতে বিশ্বাস করে, সে উচ্চে স্থাপিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
লোক-ভয় ফাঁদজনক; কিন্তু যে সদাপ্রভুতে বিশ্বাস করে, সে উচ্চ স্থানে স্থাপিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মানুষকে যে ভয় করে সেই ভয় তার পক্ষে ফাঁদ হয়ে দাঁড়ায়, কিন্তু যে সদাপ্রভুর উপর নির্ভর করে সে নিরাপদে থাকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মানুষকে যে ভয় করে সেই ভয় তার পক্ষে ফাঁদ হয়ে দাঁড়ায়, কিন্তু যে মাবুদের উপর ভরসা করে সে নিরাপদে থাকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জনমতকে সমীহ করে চলা বিপজ্জনক, ঈশ্বরের উপর যে নির্ভর করে চলে সে নিরাপদ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভয় হল ফাঁদের মতো| কিন্তু যদি তুমি প্রভুর ওপর বিশ্বাস রাখো তাহলে তুমি নিরাপদে থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লোক-ভয় ফাঁদের মত; কিন্তু যে সদাপ্রভুতে বিশ্বাস করে, সে উচ্চে স্থাপিত হবে।