Proverbs 29:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অনেকে শাসনকর্তার দয়া খোঁজ করে; কিন্তু মানুষের বিচার মাবুদ হতেই হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অনেকেই শাসকের প্রিয়পাত্র হয়ে থাকতে চায়, কিন্তু সদাপ্রভুর কাছেই মানুষ ন্যায়বিচার পায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অনেকে শাসনকর্ত্তার অনুগ্রহ অন্বেষণ করে; কিন্তু মনুষ্যের বিচার সদাপ্রভু হইতেই হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অনেকে শাসনকর্তার অনুগ্রহ অন্বেষণ করে; কিন্তু মনুষ্যের বিচার সদাপ্রভু হইতেই হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিচারে অনেকে শাসনকর্তাকে নিজের পক্ষে আনতে চায়, কিন্তু সদাপ্রভুর কাছ থেকে মানুষ ন্যায়বিচার পায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিচারে অনেকে শাসনকর্তাকে নিজের পক্ষে আনতে চায়, কিন্তু মাবুদের কাছ থেকে মানুষ ন্যায়বিচার পায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শাসনকর্তার অনুগ্রহ লাভের চেষ্টা সকলেই করে, কিন্তু পরমেশ্বরের কাছ থেকেই পাওয়া যায় ন্যায়বিচার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অনেক মানুষই রাজার সঙ্গে বন্ধুত্ব করতে চায়| কিন্তু প্রভু সব সময় মানুষকে ন্যায্য বিচার দেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অনেকে শাসনকর্ত্তার অনুগ্রহ খোঁজে; কিন্তু মানুষের বিচার সদাপ্রভু থেকেই হয়।