Proverbs 29:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নিন্দাপ্রিয় লোকেরা নগরে আগুন লাগিয়ে দেয়; কিন্তু জ্ঞানবানেরা ক্রোধ শান্ত করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিদ্রুপকারীরা নগরে উত্তেজনা ছড়ায়, কিন্তু জ্ঞানবানেরা ক্রোধ প্রশমিত করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নিন্দাপ্রিয় লোকেরা নগরে আগুন লাগাইয়া দেয়; কিন্তু জ্ঞানবানেরা ক্রোধ ফিরাইয়া দেয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নিন্দাপ্রিয় লোকেরা নগরে আগুন লাগাইয়া দেয়; কিন্তু জ্ঞানবানেরা ক্রোধ ফিরাইয়া দেয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঠাট্টা-বিদ্রূপ কারীরা শহরের মধ্যে গোলমাল বাধিয়ে দেয়, কিন্তু জ্ঞানী লোকেরা মানুষের রাগ শান্ত করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঠাট্টা-বিদ্রূপকারীরা শহরের মধ্যে গোলমাল বাধিয়ে দেয়, কিন্তু জ্ঞানী লোকেরা মানুষের রাগ শান্ত করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অপরের প্রতি যাদের কোন শ্রদ্ধা নেই সেই সমাজবিরোধীরা নগরে দাঙ্গাহাঙ্গামা বাধায়, কিন্তু জ্ঞানবানেরা উত্তেজনা প্রশমনের চেষ্টা করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
উদ্ধত লোকরা একটি শহরে আগুন ধরিয়ে দিতে পারে, কিন্তু জ্ঞানী লোকরা জ্বলন্ত ক্রোধকে নির্বাপিত করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নিন্দাপ্রিয়েরা নগরে আগুন লাগিয়ে দেয়; কিন্তু জ্ঞানবানেরা রাগ ফিরিয়ে দেয়।