Proverbs 29:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অজ্ঞানের সঙ্গে জ্ঞানবানের ঝগড়া হলে, সে রাগ করুক বা হাসুক, কিছুতেই শান্তি হয় না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জ্ঞানবান মানুষ যদি মূর্খকে দরবারে নিয়ে যায়, তবে মূর্খ তর্জনগর্জন ও উপহাস করে, ও সেখানে শান্তি বজায় থাকে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অজ্ঞানের সহিত জ্ঞানবানের বিবাদ হইলে, সে রাগ করুক কি হাস্য করুক, কিছুতেই শান্তি হয় না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অজ্ঞানের সহিত জ্ঞানবানের বিবাদ হইলে, সে রাগ করুক কি হাস্য করুক, কিছুতেই শান্তি হয় না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বুদ্ধিমান লোক যদি অসাড়-বিবেক লোকের বিরুদ্ধে মামলা করে তবে সেই লোক হয় রেগে যাবে না হয় হাসবে, আর তাতে কোন মীমাংসা হবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বুদ্ধিমান লোক যদি অসাড়-বিবেক লোকের বিরুদ্ধে মামলা করে তবে সেই লোক হয় রেগে যাবে না হয় হাসবে, আর তাতে কোন মীমাংসা হবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মূর্খের বিরুদ্ধে জ্ঞানবান যদি মামলা দায়ের করে, তাহলে মূর্খ তাকে ব্যঙ্গ বিদ্রূপ ও গালিগালাজ করে, সেখানে আর শান্তি থাকে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি একজন জ্ঞানী একজন মূর্খের সঙ্গে আলোচনা করে কোন সমস্যা মেটাতে চায় তাহলে সেই মূর্খ বোকার মতো তর্ক করতে থাকবে এবং তারা কখনোই এক মত হতে পারবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অজ্ঞানের সঙ্গে জ্ঞানবানের ঝগড়া হলে, সে রাগ করুক কি হাঁসুক, কিছুই শান্তি হয় না।