Proverbs 3:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বৎস, মাবুদের শাসন তুচ্ছ করো না, তিনি অনুযোগ করলে ক্লান্ত হয়ো না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে আমার বাছা, সদাপ্রভুর শাসন তুচ্ছ কোরো না, ও তাঁর ভর্ৎসনা ক্ষতিকর বলে মনে কোরো না,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বৎস, সদাপ্রভুর শাসন তুচ্ছ করিও না, তাঁহার অনুযোগে ক্লান্ত হইও না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বৎস, সদাপ্রভুর শাসন তুচ্ছ করিও না, তাঁহার অনুযোগে ক্লান্ত হইও না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ছেলে আমার, সদাপ্রভুর শাসন অগ্রাহ্য কোরো না, তিনি বকুনি দিলে তা তুচ্ছ কোরো না;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ছেলে আমার, মাবুদের শাসন অগ্রাহ্য কোরো না, তিনি বকুনি দিলে তা তুচ্ছ কোরো না;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বৎস,প্রভুর শাসন তুচ্ছ করো না বিরক্ত হয়ো না তাঁর অনুযোগে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার পুত্র, কখনও কখনও তোমার ভুলত্রুটি তোমাকে দেখিয়ে দেবার জন্য প্রভু তোমাকে শাসন করবেন| এই শাস্তির জন্য রাগ কোরো না| ঐ শাস্তি থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা কোরো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার পুত্র, সদাপ্রভুর শাসন তুচ্ছ কোরো না, তাঁর তিরস্কারকে ঘৃণা কোরো না;