Proverbs 3:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার সমস্ত পথ সুখের পথ, তার সমস্ত পথ শান্তিময়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার পথগুলি সুখকর পথ, ও তার সব পথে শান্তি আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার পথ সকল মনোরঞ্জনের পথ, তাহার সমস্ত মার্গ শান্তিময়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার পথ সকল মনোরঞ্জনের পথ, তাহার সমস্ত মার্গ শান্তিময়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার পথে পাওয়া যায় আনন্দ, আর তার সমস্ত পথেই আছে মংগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার পথে পাওয়া যায় আনন্দ, আর তার সমস্ত পথেই আছে উন্নতি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুরম্য তার সকল পথ, সে পথে রয়েছে কল্যাণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জ্ঞানী লোকরা শান্তিপূর্ণ, সুখী জীবনযাপন করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার সমস্ত পথ দয়ার পথ এবং তার সমস্ত পথ শান্তির।