Proverbs 3:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যারা তাকে ধরে রাখে, তাদের কাছে তা জীবন-বৃক্ষ; যে কেউ তা গ্রহণ করে, তাকে সুখী বলা হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা প্রজ্ঞাকে ধরে রাখে তাদের কাছে সে এক জীবনবৃক্ষ; যারা তাকে অটলভাবে ধরে রাখে তারা আশীর্বাদধন্য হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহারা তাহাকে ধরিয়া রাখে, তাহাদের কাছে তাহা জীবনবৃক্ষ; যে কেহ তাহা গ্রহণ করে, সে ধন্য।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহারা তাহাকে ধরিয়া রাখে, তাহাদের কাছে তাহা জীবনবৃক্ষ; যে কেহ তাহা গ্রহণ করে, সে ধন্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা তাকে ধরে তাদের কাছে তা জীবন গাছের মত; যারা তাকে আঁকড়ে ধরে তারা আশীর্বাদ পায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা তাকে ধরে তাদের কাছে তা জীবন্তগাছের মত; যারা তাকে আঁকড়ে ধরে তারা দোয়া পায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা প্রজ্ঞাকে অবলম্বন করে তাদের কাছে সে জীবনতরু যারা তার সঙ্গে যুক্ত থাকে তারাই হয় সুখী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রজ্ঞা হল জীবন বৃক্ষের মত| প্রজ্ঞাকে যারা গ্রহণ করবে, তারা সুখী ও মনোরম জীবনযাপন করবে| জ্ঞানী ব্যক্তিরাই যথার্থ সুখী হবে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা তাকে ধরে রাখে, তাদের কাছে তা জীবন বৃক্ষ; যে কেউ তা গ্রহণ করে, সে সুখী।