Proverbs 3:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ প্রজ্ঞা দ্বারা দুনিয়ার মূল স্থাপন করেছেন, বুদ্ধি দ্বারা আসমান অটল করেছেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু প্রজ্ঞা দ্বারাই পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করেছেন, বিচক্ষণতা দ্বারাই তিনি আকাশমণ্ডলকে যথাস্থানে রেখেছেন;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু প্রজ্ঞা দ্বারা পৃথিবীর মূল স্থাপন করিয়াছেন, বুদ্ধি দ্বারা আকাশমণ্ডল অটল করিয়াছেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু প্রজ্ঞা দ্বারা পৃথিবীর মূল স্থাপন করিয়াছেন, বুদ্ধি দ্বারা আকাশমণ্ডল অটল করিয়াছেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু সুবুদ্ধি দিয়ে পৃথিবীর ভিত্তি গেঁথেছেন, বিচারবুদ্ধি দিয়ে মহাকাশকে তার জায়গায় রেখেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ সুবুদ্ধি দিয়ে দুনিয়ার ভিত্তি গেঁথেছেন, বিচারবুদ্ধি দিয়ে আসমানকে তার জায়গায় রেখেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরমেশ্বর আপন প্রজ্ঞায় স্থাপন করেছেন পৃথিবীর ভিত্তিমূল। প্রতিষ্ঠা করেছেন আকাশমণ্ডল আপন জ্ঞানমাহাত্ম্যে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রজ্ঞা এবং বোধকে প্রভু আকাশ এবং পৃথিবী সৃষ্টি করবার জন্য ব্যবহার করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু প্রজ্ঞা দিয়ে পৃথিবীর মূল স্থাপন করেছেন, বুদ্ধি দিয়ে আকাশমন্ডল প্রতিষ্ঠিত করেছেন;