Proverbs 3:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার প্রতিবেশীকে বলো না, ‘যাও, আবার এসো, আমি আগামীকাল দিব’, যখন তোমার হাতে থাকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার প্রতিবেশীকে বোলো না, “আগামীকাল আবার এসো ও আমি তোমাকে তা দেব”— যখন তোমার কাছেই তা আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার প্রতিবাসীকে বলিও না, ‘যাও, আবার আসিও, আমি কল্য দিব’, যখন দ্রব্য তোমার হস্তে থাকে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার প্রতিবাসীকে বলিও না, ‘যাও, আবার আসিও, আমি কল্য দিব’, যখন দ্রব্য তোমার হস্তে থাকে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সাহায্য করবার ক্ষমতা তোমার হাতে থাকলে কাউকে বোলো না, “যাও, পরে এসো, কালকে করব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সাহায্য করবার ক্ষমতা তোমার হাতে থাকলে কাউকে বোলো না, “যাও, পরে এসো, কালকে করব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রার্থিত বস্তু যদি তোমার কাছে থাকে তাহলে তোমার প্রতিবেশীকে ফিরিয়ে দিও না, বলো না,কাল এস, তখন দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার প্রতিবেশী যদি তোমার কাছে কিছু চায় এবং তা যদি তোমার কাছে থাকে, তাহলে সেটা তখনই তাকে দিয়ে দিও| প্রতিবেশীকে সেটা পরের দিন নিতে আসতে বোলো না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার প্রতিবেশীকে বোলো না, “যাও, আবার এসো, আমি কাল দেব,” যখন তোমার কাছে টাকা থাকে।