Proverbs 3:31 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জুলুমবাজের প্রতি ঈর্ষা করো না, আর তার কোন পথ মনোনীত করো না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হিংস্র প্রকৃতির মানুষকে হিংসা কোরো না বা তাদের কোনও পথ মনোনীত কোরো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উপদ্রবীর প্রতি ঈর্ষা করিও না, আর তাহার কোন পথ মনোনীত করিও না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উপদ্রবকারীর প্রতি ঈর্ষা করিও না, আর তাহার কোন পথ মনোনীত করিও না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কোন অত্যাচারী লোককে দেখে হিংসায় জ্বলতে থেকো না, কিম্বা তার কোন পথও তুমি বেছে নিয়ো না;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোন জুলুমবাজ লোককে দেখে হিংসায় জ্বলতে থেকো না, কিংবা তার কোন পথও তুমি বেছে নিয়ো না;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুর্বৃত্তের সমৃদ্ধিতে ঈর্ষা করো না, অনুসরণ করো না তার পথ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হিংসাত্মক লোকদের হিংসা কোরো না এবং তাদের পথ অনুসরণ করবার সিদ্ধান্ত নিও না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে অত্যাচার করে তার ওপর হিংসা কোরো না, আর তার কোনো পথ মনোনীত কোরো না;