Proverbs 3:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি একাগ্র চিত্তে মাবুদের উপর ভরসা রাখ; তোমার নিজের বিবেচনায় নির্ভর করো না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি সর্বান্তঃকরণে সদাপ্রভুর উপর আস্থা রাখো ও নিজের বিচক্ষণতার উপর নির্ভর কোরো না;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস কর; তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস কর; তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার সমস্ত অন্তর দিয়ে সদাপ্রভুর উপর নির্ভর কর; তোমার নিজের বিচারবুুদ্ধির উপর ভরসা কোরো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার সমস্ত দিল দিয়ে মাবুদের উপর ভরসা কর; তোমার নিজের বিচারবুুদ্ধির উপর ভরসা কোরো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি সর্বান্তঃকরণে নির্ভর কর প্রভু পরমেশ্বরে, নিজের জ্ঞানবুদ্ধির উপর ভরসা করো না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বরকে পরিপূর্ণভাবে বিশ্বাস কর| নিজের জ্ঞানের ওপর নির্ভর কোরো না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি সমস্ত হৃদয় দিয়ে সদাপ্রভুতে বিশ্বাস কর; তোমার নিজের বিবেচনায় নির্ভর কর না;