Proverbs 30:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
একটি বংশ আছে, তারা নিজেদের দৃষ্টিতে পাক-পবিত্র, তবু নিজেদের মলিনতা থেকে পাক-সাফ হয় নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা তাদের নিজেদের দৃষ্টিতেই বিশুদ্ধ অথচ তারা তাদের মালিন্য থেকে শুচিশুদ্ধই হয়নি;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এক বংশ আছে, তাহারা আপনাদের দৃষ্টিতে শুচি, তবু আপনাদের মালিন্য হইতে ধৌত হয় নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এক বংশ আছে, তাহারা আপনাদের দৃষ্টিতে শুচি, তবু আপনাদের মালিন্য হইতে ধৌত হয় নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা নিজেদের চোখে খাঁটি অথচ নোংরামি থেকে শুচি হয় নি,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা নিজেদের চোখে খাঁটি অথচ নোংরামি থেকে পাক-সাফ হয় নি,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এক শ্রেণীর লোক আছে যাদের জীবন কদর্য, অথচ তারা নিজেদের শুচিশুদ্ধ মনে করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিছু মানুষ মনে করে তারা ভাল, কিন্তু প্রকৃতপক্ষে তারা মন্দ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এক বংশ আছে, তারা নিজেদের দৃষ্টিতে শুচি, তবু নিজেদের মালিন্য থেকে ধোয়া হয়নি।