Proverbs 30:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
একটি বংশ আছে, তাদের দাঁত তলোয়ার ও চোয়ালের দন্তে ছুরি বসানো, যেন দেশ থেকে দুঃখীদের, মানুষের মধ্য থেকে দরিদ্রদেরকে গ্রাস করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাদের দাঁত তরোয়ালের মতো ও যাদের চোয়ালে ছুরি গাঁথা আছে যেন পৃথিবীর বুক থেকে দরিদ্রদের ও মানবজাতির মধ্যে থেকে অভাবগ্রস্তদের তারা গ্রাস করে ফেলতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এক বংশ আছে, তাহাদের দন্ত খড়্‌গ ও কসের দন্ত ছুরিকা, যেন দেশ হইতে দুঃখীদিগকে, মনুষ্যদের মধ্য হইতে দরিদ্রদিগকে গ্রাস করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এক বংশ আছে, তাহাদের দন্ত খড়্‌গ ও কষের দন্ত ছুরিকা, যেন দেশ হইতে দুঃখীদিগকে, মনুষ্যদের মধ্য হইতে দরিদ্রদিগকে গ্রাস করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের দাঁত যেন তলোয়ার আর চোয়াল যেন ছুরি, যাতে তারা পৃথিবী থেকে দুঃখী লোকদের আর মানুষের মধ্য থেকে অভাবীদের গ্রাস করতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের দাঁত যেন তলোয়ার আর চোয়াল যেন ছুরি, যাতে তারা দুনিয়া থেকে দুঃখী লোকদের আর মানুষের মধ্য থেকে অভাবীদের গ্রাস করতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এক শ্রেণীর লোক আছে যারা বড় নিষ্ঠু। তারা নিমর্মভাবে দীনদুঃখীদের শোষণ করে, এ-ই তাদের জীবিকা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিছু মানুষের দাঁত তরবারির মতো এবং তাদের চোয়াল ছুরির মতো| এরা দরিদ্রদের থেকে চুরি করবার জন্য তাদের সময়ের সদ্-ব্যবহার করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এক বংশ আছে, তাদের দাঁত খড়গ ও চোয়াল ছুরি, যেন দেশ থেকে দুঃখীদেরকে, মানুষদের মধ্য থেকে দরিদ্রদেরকে গ্রাস করে।