Proverbs 30:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জোঁকের দু’টা কন্যা আছে, ‘দেহি, দেহি’। তিনটা জিনিস কখনও তৃপ্ত হয় না। চারটা জিনিস কখনও বলে না, যথেষ্ট হল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“জোঁকের দুটি কন্যা আছে। তারা চিৎকার করে বলে, ‘দাও, দাও!’ “তিনটি বিষয় আছে যেগুলিকে কখনও তৃপ্ত করা যায় না, চারটি বিষয় আছে যেগুলি কখনও বলে না, ‘যথেষ্ট হয়েছে!’:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
জোঁকের দুই কন্যা আছে, ‘দেহি,’ ‘দেহি’। তিনটা কখনও তৃপ্ত হয় না, চারিটা কখনও বলে না, যথেষ্ট হইল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
জোঁকের দুইটা কন্যা আছে, ‘দেহি,’ ‘দেহি’। তিনটা কখনও তৃপ্ত হয় না। চারিটা কখনও বলে না, যথেষ্ট হইল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জোঁকের দু’টি মেয়ে আছে, তারা “দাও, দাও” বলে চিৎকার করে। তিনটা জিনিস আছে যা কখনও তৃপ্ত হয় না, আসলে চারটা জিনিস কখনও বলে না, “যথেষ্ট হয়েছে”-
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জোঁকের দু’টি মেয়ে আছে, তারা “দাও, দাও” বলে চিৎকার করে। তিনটা জিনিস আছে যা কখনও তৃপ্ত হয় না, আসলে চারটা জিনিস কখনও বলে না, “যথেষ্ট হয়েছে”-
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জোঁকের দুটি সন্তান আছে, তারা শুধু বলে,'দাও, আরও দাও।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিছু মানুষ আছে যত পায় তত চায়| তারা কেবল, “আমাকে দাও,” “আমাকে দাও” বলে চিৎকার করে| তিনটি জিনিস আছে বা প্রকৃত পক্ষে চারটি বস্তু আছে যাদের কখনও চাহিদা পূরণ হয় না:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জোঁকের দুটো মেয়ে আছে, “দাও এবং দাও।” তিনটা কখনও তৃপ্ত হয় না, চারটা কখনও বলে না, “যথেষ্ট হল”: