Proverbs 30:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পাতাল, বন্ধ্যা স্ত্রীলোকের জঠর, ভূমি, যা পানিতে তৃপ্ত হয় না, আগুন, যা বলে না, যথেষ্ট হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কবর ও বন্ধ্যা জঠর; জমি, যা কখনও জলে তৃপ্ত হয় না, ও আগুন, যা কখনও বলে না, ‘যথেষ্ট হয়েছে!’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পাতাল ও বন্ধ্যার জঠর, ভূমি, যাহা জলে তৃপ্ত হয় না, অগ্নি, যাহা বলে না, যথেষ্ট হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পাতাল ও বন্ধ্যার জঠর, ভূমি, যাহা জলে তৃপ্ত হয় না, অগ্নি, যাহা বলে না, যথেষ্ট হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মৃতস্থান, বন্ধ্যা স্ত্রীলোক, জমি, যা কখনও জলে তৃপ্ত হয় না, আর আগুন, যা কখনও বলে না, “যথেষ্ট হয়েছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কবর, বন্ধ্যা স্ত্রীলোক, জমি, যা কখনও পানিতে তৃপ্ত হয় না, আর আগুন, যা কখনও বলে না, “যথেষ্ট হয়েছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পাতালপুরী,বন্ধ্যা জঠর, খরাক্লিষ্ট শুষ্কভূমি, সর্বগ্রাসী অগ্নি- এই চারটি বিষয়কে তৃপ্ত করা যায় না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরা হল মৃত্যুর স্থান, বন্ধ্যা স্ত্রীলোক, বৃষ্টির অভাবে শুষ্ক জমি এবং উত্তপ্ত আগুন যা থামানো যায় না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পাতাল; বন্ধ্যা গর্ভ; জলের জন্য তৃষ্ণার্ত ভূমি এবং আগুন যা কখনো বলে না, “যথেষ্ট।”