Proverbs 30:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে চোখ তার পিতাকে পরিহাস করে, নিজের মাতার হুকুম মানতে অবহেলা করে, উপত্যকার কাকেরা তা তুলে নবে, ঈগল পাখির বাচ্চাগুলো তা খেয়ে ফেলবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যে চোখ একজন বাবাকে বিদ্রুপ করে, যা বৃদ্ধা এক মাকে অবজ্ঞা করে, সেটিকে উপত্যকার কাকেরা ঠুকরে ঠুকরে বের করে ফেলবে, শকুনেরা সেটি খেয়ে ফেলবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে চক্ষু আপন পিতাকে পরিহাস করে, নিজ মাতার আজ্ঞা মানিতে অবহেলা করে, উপত্যকার কাকেরা তাহা তুলিয়া লইবে, ঈগল পক্ষীর শাবকগণ তাহা খাইয়া ফেলিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে চক্ষু আপন পিতাকে পরিহাস করে, নিজ মাতার আজ্ঞা মানিতে অবহেলা করে, উপত্যকার কাকেরা তাহা তুলিয়া লইবে, ঈগল পক্ষীর শাবকগণ তাহা খাইয়া ফেলিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে চোখ বাবাকে ঠাট্টা করে আর মায়ের কথার বাধ্য হতে ঘৃণার সংগে অস্বীকার করে, সেই চোখ উপত্যকার কাকেরা ঠুক্‌রে বের করে নেবে, আর শকুনের বাচ্চারা তা খেয়ে ফেলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে চোখ বাবাকে ঠাট্টা করে আর মায়ের কথার বাধ্য হতে ঘৃণার সংগে অস্বীকার করে, সেই চোখ উপত্যকার কাকেরা ঠুক্‌রে বের করে নেবে, আর শকুনের বাচ্চারা তা খেয়ে ফেলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে তার বৃদ্ধ পিতামাতাকে উপহাস ও অবজ্ঞা করে, চিল তার চোখ উপড়ে নিক, শকুন ছিঁড়ে খাক তাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে ব্যক্তি তার পিতাকে বিদ্রূপ করে বা তার মাকে মান্য করতে চায় না সে শাস্তি পাবে| তার চোখগুলি যেগুলি ভর্তসনাপূর্ণ দৃষ্টিতে তার অভিভাবকদের দিকে দেখেছে সেগুলো উপড়ে নেওয়া হবে এবং শকুন ও দাঁড় কাকদের খাওয়ানো হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে চোখ নিজের বাবাকে পরিহাস করে, নিজের মায়ের আদেশ মানতে অবহেলা করে, উপত্যকার কাকেরা তা তুলে নেবে, ঈগল পাখির বাচ্চারা তা খেয়ে ফেলবে।