Proverbs 30:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঈগল পাখির পথ আসমানে, সাপের পথ শৈলের উপরে, জাহাজের পথ সমুদ্রের মধ্যস্থলে, পুরুষের পথ যুবতীতে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আকাশে ওড়া ঈগল পাখির গতিপথ, পাষাণ-পাথরের উপরে চলা সাপের গতিপথ, মাঝসমুদ্রে ভেসে যাওয়া জাহাজের গতিপথ, ও যুবতীর সঙ্গে পুরুষের প্রেমের সম্পর্ক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈগল পক্ষীর পথ আকাশে, সর্পের পথ শৈলের উপরে, জাহাজের পথ সমুদ্রের মধ্যস্থলে, পুরুষের পথ যুবতীতে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈগল পক্ষীর পথ আকাশে, সর্পের পথ শৈলের উপরে, জাহাজের পথ সমুদ্রের মধ্যস্থলে, পুরুষের পথ যুবতীতে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেমন করে ঈগল আকাশে ওড়ে, কেমন করে সাপ পাথরের উপরে চলে, কেমন করে জাহাজ মহাসমুদ্রে চলে, কেমন করে পুরুষ ও যুবতী মেয়ের মিলনের ফলে জীবনের আরম্ভ হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেমন করে ঈগল পাখি আকাশে ওড়ে, কেমন করে সাপ পাথরের উপরে চলে, কেমন করে জাহাজ মহাসমুদ্রে চলে, কেমন করে পুরুষ ও যুবতী মেয়ের মিলনের ফলে জীবনের শুরু হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চিলের আকাশে ওড়া, পাহাড় বেয়ে সাপের ওঠা, বিশাল সমুদ্রে জাহাজের ভেসে থাকা ও নরনারীর প্রেমপ্রীতি–—এই চারটি বিষয় আমার কাছে দুর্বোধ্য, দুর্জেয় এগুলির রহস্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যেমন আকাশে বিচরণকারী ঈগলপাখী, পাথরের ওপর সাপের আঁকাবাঁকা গতিবিধি, সমুদ্রে পারাপার করা জাহাজ এবং পুরুষ ও নারীর প্রেম হল সেই চারটি বস্তু|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈগল পাখির পথ আকাশে, সাপের পথ পাহাড়ের ওপরে, জাহাজের পথ সমুদ্রের মাঝখানে, পুরুষের পথ যুবতীতে।