Proverbs 30:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জেনাকারীণীর পথও তদ্রূপ; সে খেয়ে মুখ মোছে, আর বলে, আমি অধর্ম করি নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ব্যভিচারিণী মহিলার জীবনযাত্রার ধরন এরকম: সে খাওয়াদাওয়া করে ও মুখ মুছে নেয় ও বলে, ‘আমি কোনও অন্যায় করিনি।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ব্যভিচারিণীর পথও তদ্রূপ; সে খাইয়া মুখ মুছে, আর বলে, আমি অধর্ম্ম করি নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ব্যভিচারিণীর পথও তদ্রূপ; সে খাইয়া মুখ মুছে, আর বলে, আমি অধর্ম করি নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ব্যভিচারিণী স্ত্রীলোকের ব্যবহার আমি বুঝতে পারি না; সে ব্যভিচারের পরে স্নান করে বলে, “আমি তো কোন অন্যায় করি নি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জেনাকারিণী স্ত্রীলোকের ব্যবহার আমি বুঝতে পারি না; সে জেনা করবার পরে গোসল করে বলে, “আমি তো কোন অন্যায় করি নি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ব্যভিচার যে করে সে কামনা চরিতার্থ করে বলে ‘আমি কোন অন্যায় করিনি।’-
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন অবিশ্বাসী স্ত্রী এমন ভাব দেখায় যেন সে কোন অন্যায় করে না| সে স্নান করে, খায় এবং বলে সে কোন ভুল কাজ করে নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ব্যভিচারিনীর পথও সেরকম; সে খেয়ে মুখ মোছে, আর বলে, আমি অধর্ম্ম করিনি।