Proverbs 30:32 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি যদি নিজের বড়াই করে মূর্খের কাজ করে থাক, কিংবা যদি কুসঙ্কল্প করে থাক, তবে তোমার মুখে হাত দাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তুমি যদি মূর্খামি করো ও নিজেই নিজের প্রশংসা করো, বা অনিষ্ট করার ফন্দি আঁটো, তবে তোমার হাত দিয়ে মুখ ঢেকে রাখো!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি যদি আপনার বড়াই করিয়া মূর্খের কর্ম্ম করিয়া থাক, কিম্বা যদি কুসঙ্কল্প করিয়া থাক, তবে তোমার মুখে হাত দেও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি যদি নিজের বড়াই করিয়া মূর্খের কর্ম করিয়া থাক, কিম্বা যদি কুসঙ্কল্প করিয়া থাক, তবে তোমার মুখে হাত দেও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি তুমি নিজেকে বড় করে তুলে বোকামি কর কিম্বা অন্যদের বিরুদ্ধে কুমতলব কর, তবে হাত মুখের উপরে চাপা দাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি তুমি নিজেকে বড় করে তুলে বোকামি কর কিংবা অন্যদের বিরুদ্ধে কুমতলব কর, তবে হাত মুখের উপরে চাপা দাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি যদি মূর্খের মত নিজেকে বড় বলে ভাবো, কিম্বা মনে মনে অনিষ্টের পরিকল্পনা কর তাহলে ক্ষান্ত হও, আবার বিবেচনা কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি যদি বোকার মতো গর্বিত হয়ে ওঠো এবং অন্যদের বিরুদ্ধে কু-মতলব আঁটো, তোমাকে থামতে হবে এবং চিন্তা করতে হবে তুমি কি করছ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি যদি নিজের বড়াই করে মূর্খের কাজ করে থাক, কিংবা যদি খারাপ মতলব করে থাক, তবে তোমার মুখে হাত দাও।