Proverbs 30:33 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা দুধ মন্থনে মাখন বের হয়, নাসিকা মন্থনে রক্ত বের হয় ও ক্রোধ মন্থনে বিরোধ হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ ননি মন্থনে যেভাবে মাখন উৎপন্ন হয়, ও নাকে মোচড় পড়লে যেভাবে রক্ত বের হয়, সেভাবে ক্রোধ নাড়াচাড়া করলে বিবাদ উৎপন্ন হয়।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা দুগ্ধ মন্থনে নবনীত বাহির হয়, নাসিকা মন্থনে রক্ত বাহির হয়, ও ক্রোধ মন্থনে বিরোধ বাহির হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা দুগ্ধ মন্থনে নবনীত বাহির হয়, নাসিকা মন্থনে রক্ত বাহির হয়, ও ক্রোধ মন্থনে বিরোধ হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দুধ ফেটালে যেমন মাখন বের হয়, নাক মোচড়ালে যেমন রক্ত বের হয়, তেমনি রাগকে খুঁচিয়ে তুললে ঝগড়া-বিবাদ বের হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুধ ফেটালে যেমন মাখন বের হয়, নাক মোচড়ালে যেমন রক্ত বের হয়, তেমনি রাগকে খুঁচিয়ে তুললে ঝগড়া-বিবাদ বের হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দই ঘাঁটলে ঘোল হয়, নাক খুঁটলে রক্তপাত হয়, আর রাগ খুঁচিয়ে তুললে ঝগড়া বাধে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি কোন ব্যক্তি দুধ মন্থন করে সে মাখন পায়| যদি সে অপরের নাকে আঘাত করে তা থেকে রক্তক্ষরণ হয়| ঠিক এভাবেই যদি তুমি একজন রাগী মানুষের সঙ্গে বিরোধ কর তাহলে তা লড়াইতে পরিণত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ দুধ মন্থনে মাখন বের হয়, নাক মন্থনে রক্ত বের হয় ও রাগ মন্থনে বিরোধ বের হয়।