Proverbs 30:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কে বেহেশতে গিয়ে নেমে এসেছেন? কে তার মুষ্টিদ্বয়ে বায়ু গ্রহণ করেছেন? কে তার কাপড়ের মধ্যে জলরাশি বেঁধেছেন? কে দুনিয়ার সমস্ত প্রান্ত স্থাপন করেছেন? তাঁর নাম কি? তাঁর পুত্রের নাম কি? যদি জান, বল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কে স্বর্গে গিয়ে আবার ফিরে এসেছেন? কার হাত বাতাস সংগ্রহ করেছে? কে জলরাশিকে আলখাল্লায় মুড়ে রেখেছেন? কে পৃথিবীর সব প্রান্ত স্থাপন করেছেন? তাঁর নাম কী, ও তাঁর ছেলের নামই বা কী? নিশ্চয় তুমি তা জানো!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কে স্বর্গারোহণ করিয়া নামিয়া আসিয়াছেন? কে আপন মুষ্টিদ্বয়ের বায়ু গ্রহণ করিয়াছেন? কে আপন বস্ত্রে জলরাশি বাঁধিয়াছেন? কে পৃথিবীর সমস্ত প্রান্ত স্থাপন করিয়াছেন? তাঁহার নাম কি? তাঁহার পুত্রের নাম কি? যদি জান, বল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কে স্বর্গারোহণ করিয়া নামিয়া আসিয়াছেন? কে আপন মুষ্টিদ্বয়ে বায়ু গ্রহণ করিয়াছেন? কে আপন বস্ত্রে জলরাশি বাঁধিয়াছেন? কে পৃথিবীর সমস্ত প্রান্ত স্থাপন করিয়াছেন? তাঁহার নাম কি? তাঁহার পুত্রের নাম কি? যদি জান, বল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কে স্বর্গে উঠেছেন এবং নেমে এসেছেন? হাতের মুঠোয় কে বাতাস ধরেছেন? কে নিজের কাপড়ের মধ্যে সমস্ত জল জমা করে রেখেছেন? পৃথিবীর সব দিকের শেষ সীমা কে স্থাপন করেছেন? তাঁর নাম ও তাঁর পুত্রের নাম কি? যদি তুমি জান তবে তা আমাকে বল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কে বেহেশতে উঠেছেন এবং নেমে এসেছেন? হাতের মুঠোয় কে বাতাস ধরেছেন? কে নিজের কাপড়ের মধ্যে সমস্ত পানি জমা করে রেখেছেন? দুনিয়ার সব দিকের শেষ সীমা কে স্থাপন করেছেন? তাঁর নাম ও তাঁর পুত্রের নাম কি? যদি তুমি জান তবে তা আমাকে বল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এমন কি কেউ আছে, যে স্বর্গে গিয়ে আবার ফিরে এসেছে? সে কি বাতাসকে হাতের মুঠোয় ধরে রাখতে পারে? পারে কি সে কাপড়ে মুড়ে জল রাখতে? সে কি পৃথিবীর সীমা নির্ধারণ করতে পারে? কে সে? কেউ কি চেনে তাকে? চেনে কি তার বংশধরদের?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কোন মানুষই কখনও স্বর্গের কাছ থেকে শেখে নি| কোন মানুষই কখনও হাত দিয়ে হাওয়া ধরতে পারে নি| কেউই কখনও এক টুকরো কাপড় দিয়ে জল ধরে রাখতে পারে নি| কোন মানুষ পৃথিবীর সীমানা নির্ধারণ করে দেয় নি| যদি কোন ব্যক্তি এসব করে থাকে, তবে তার নাম কি? এবং তার পুত্রের নাম কি?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কে স্বর্গে গিয়ে নেমে এসেছেন? কে নিজের হাতের মুঠোয় বাতাস গ্রহণ করেছেন? কে নিজের কাপড়ে জলরাশি বেঁধেছেন? কে পৃথিবীর সব প্রান্ত স্থাপন করেছেন? তাঁর নাম কি? তাঁর ছেলের নাম কি? যদি জান, বল।