Proverbs 30:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর কালামের সঙ্গে কিছু যোগ করো না; পাছে তিনি তোমার দোষ ব্যক্ত করেন, আর তুমি মিথ্যাবাদী প্রতিপন্ন হও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর বাক্যে কিছু যোগ কোরো না, পাছে তিনি তোমাকে ভর্ৎসনা করেন ও তোমাকে এক মিথ্যাবাদী প্রতিপন্ন করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার বাক্যকলাপে কিছু যোগ করিও না; পাছে তিনি তোমার দোষ ব্যক্ত করেন, আর তুমি মিথ্যাবাদী প্রতিপন্ন হও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহার বাক্যকলাপে কিছু যোগ করিও না; পাছে তিনি তোমার দোষ ব্যক্ত করেন, আর তুমি মিথ্যাবাদী প্রতিপন্ন হও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর কথার সংগে অন্য কোন কথা যোগ কোরো না; যোগ করলে তিনি তোমার দোষ দেখিয়ে দেবেন, আর তুমি মিথ্যাবাদী বলে প্রমাণিত হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর কালামের সংগে অন্য কোন কথা যোগ কোরো না; যোগ করলে তিনি তোমার দোষ দেখিয়ে দেবেন, আর তুমি মিথ্যাবাদী বলে প্রমাণিত হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে কথা তিনি কখনও বলেন নি সেই কথা যদি তাঁর নাম করে বল, তাহলে তিনি তোমাকে ভর্ৎসনা করবেন, তুমি মিথ্যাবাদী বলে প্রমাণিত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই ঈশ্বর যা বলেন তা পাল্টাবার চেষ্টা কোরো না| তুমি যদি তা কর তাহলে ঈশ্বর তোমাকে শাস্তি দেবেন এবং প্রমাণ করে দেবেন যে তুমি মিথ্যাবাদী|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর বাক্যের মধ্যে কিছু যোগ কোরো না; পাছে তিনি তোমার দোষ ব্যক্ত করেন, আর তুমি মিথ্যাবাদী প্রতিপন্ন হও।