Proverbs 30:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমার কাছে দুই বর ভিক্ষা করেছি, আমার জীবন থাকতে তা অস্বীকার করো না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে সদাপ্রভু, আমি তোমার কাছে দুটি জিনিস চাইছি; আমি মারা যাওয়ার আগে আমাকে প্রত্যাখ্যান কোরো না:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমার কাছে দুই বর ভিক্ষা করিয়াছি, আমার জীবন থাকিতে তাহা অস্বীকার করিও না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমার কাছে দুই বর ভিক্ষা করিয়াছি, আমার জীবন থাকিতে তাহা অস্বীকার করিও না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, দু’টি জিনিস আমি তোমার কাছ থেকে চাই; আমি বেঁচে থাকতে থাকতে তুমি তা আমাকে দিতে অস্বীকার কোরো না-
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, দু’টি জিনিস আমি তোমার কাছ থেকে চাই; আমি বেঁচে থাকতে থাকতে তুমি তা আমাকে দিতে অস্বীকার কোরো না-
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ঈশ্বর, এই জীবনে আমি দুটি জিনিস তোমার কাছে ভিক্ষা চাই। এ দুটি আমায় তুমি দিও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, তোমাকে আমি মৃত্যুর আগে আমার জন্য দুটি কাজ করতে বলব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমার কাছে দুই বর ভিক্ষা করেছি, আমার জীবন থাকতে তা অস্বীকার কোরো না;