Proverbs 30:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রবঞ্চনা ও মিথ্যা কথা আমার কাছ থেকে দূর কর; দরিদ্রতা বা ঐশ্বর্য আমাকে দিও না, আমার নিরূপিত খাদ্যই আমাকে আহার করাও;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ছলনা ও মিথ্যা কথা আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখো; আমাকে দারিদ্র বা ধনসম্পত্তি কিছুই দিয়ো না, কিন্তু আমার দৈনিক আহারটুকুই শুধু আমাকে দাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অলীকতা ও মিথ্যাকথা আমা হইতে দূর কর; দরিদ্রতা বা ঐশ্বর্য্য আমাকে দিও না, আমার নিরূপিত খাদ্য আমাকে ভোজন করাও;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অলীকতা ও মিথ্যা কথা আমা হইতে দূর কর; দরিদ্রতা বা ঐশ্বর্য আমাকে দিও না, আমার নিরূপিত খাদ্য আমাকে ভোজন করাও;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ছলনা এবং মিথ্যা কথা আমার কাছ থেকে দূরে রাখ, আমাকে গরীব বা ধনী কোরো না। যে খাবার আমার দরকার কেবল তা-ই আমাকে দিয়ো,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ছলনা এবং মিথ্যা কথা আমার কাছ থেকে দূরে রাখ, আমাকে গরীব বা ধনী কোরো না। যে খাবার আমার দরকার কেবল তা-ই আমাকে দিয়ো,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অলীকতা ও মিথ্যাভাষণ থেকে আমাকে দূরে রাখ এবং দারিদ্র্য ও ধনবাহুল্য কোনটাই আমাকে দিও না। আমার যতটুকু খাদ্য প্রয়োজন ততটুকুই দিও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাকে মিথ্যা না বলতে সাহায্য কর| আর আমাকে খুব বেশী ধনী বা দরিদ্র কোরো না| আমাকে শুধু আমার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো দিযো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অলীকতা ও মিথ্যাকথা আমার কাছ থেকে দূর কর; দরিদ্রতা বা ঐশ্বর্য্য আমাকে দিও না, আমার দেওয়া খাবার আমাকে খাওয়াও;