Proverbs 30:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পাছে অতি তৃপ্ত হলে আমি তোমাকে অস্বীকার করে বলি, মাবুদ কে? কিংবা পাছে দরিদ্র হলে চুরি করে বসি, ও আমার আল্লাহ্র নাম অপব্যবহার করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পাছে, অনেক কিছু পেয়ে আমি তোমাকে অস্বীকার করে বসি ও বলে ফেলি, ‘সদাপ্রভু কে?’ বা দরিদ্র হয়ে গিয়ে চুরি করে বসি, ও এভাবে আমার ঈশ্বরের নামের অসম্মান করে ফেলি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পাছে অতি তৃপ্ত হইলে আমি তোমাকে অস্বীকার করিয়া বলি, সদাপ্রভু কে? কিম্বা পাছে দরিদ্র হইলে চুরি করিয়া বসি, ও আমার ঈশ্বরের নাম অপব্যবহার করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পাছে অতি তৃপ্ত হইলে আমি তোমাকে অস্বীকার করিয়া বলি, সদাপ্রভু কে? কিম্বা পাছে দরিদ্র হইলে চুরি করিয়া বসি, ও আমার ঈশ্বরের নাম অপব্যবহার করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা না হলে হয়তো আমার অতিরিক্ত থাকবে আর আমি তোমাকে অস্বীকার করে বলব, “সদাপ্রভু কে?” কিম্বা আমি গরীব হয়ে চুরি করব আর আমার ঈশ্বরের নামের অসম্মান করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা না হলে হয়তো আমার অতিরিক্ত থাকবে আর আমি তোমাকে অস্বীকার করে বলব, “মাবুদ কে?” কিংবা আমি গরীব হয়ে চুরি করব আর আমার আল্লাহ্র নামের অসম্মান করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ তার চেয়ে বেশী পেলে আমি হয়তো বলব, পরমেশ্বর আবার কে? আর আমার যদি অভাব থাকে তাহলে হয়তো আমি চুরি করব, আমার আরাধ্য ঈশ্বরের নাম করব কলঙ্কিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি আমার কাছে প্রয়োজনের অতিরিক্ত জিনিস থাকে তাহলে আমি ভাবব যে তোমাকে আমার প্রয়োজন নেই| কিন্তু আমি যদি দরিদ্র হই, তাহলে আমি হয়ত চুরি করতে পারি এবং তা ঈশ্বরের নামকে লজ্জিত করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পাছে বেশী তৃপ্ত হলে আমি তোমাকে অস্বীকার করে বলি, সদাপ্রভু কে? কিংবা পাছে দরিদ্র হলে চুরি করে বসি ও আমার ঈশ্বরের নাম অপব্যবহার করি।