Proverbs 31:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি রাত থাকতে উঠেন, আর নিজের পরিজনদের খাদ্য দেন, নিজের বাঁদীদেরকে নির্ধারিত কাজ দেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি অন্ধকার থাকতেই ঘুম থেকে উঠে পড়েন; তিনি তাঁর পরিবারের জন্য খাদ্যের জোগান দেন ও তাঁর দাসীদেরও অংশ বরাদ্দ করে দেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি রাত্রি থাকিতে উঠেন, আর নিজ পরিজনদিগকে খাদ্য দেন, নিজ দাসীদিগকে নিরূপিত কর্ম্ম দেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি রাত্রি থাকিতে উঠেন, আর নিজ পরিজনদিগকে খাদ্য দেন, নিজ দাসীদিগকে নিরূপিত কর্ম দেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অন্ধকার থাকতেই তিনি ওঠেন; তিনি পরিবারের লোকদের খাবারের ব্যবস্থা করেন আর চাকরাণী মেয়েদের খাবার ভাগ করে দেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অন্ধকার থাকতেই তিনি ওঠেন; তিনি পরিবারের লোকদের খাবারের ব্যবস্থা করেন আর চাকরাণীদের খাবার ভাগ করে দেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে রাত থাকতেই বিছানা ছেড়ে ওঠে, বাড়ির লোকজনের জন্য খাবার তৈরী করে, নির্দিষ্ট করে দেয় দাসীদের কাজ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে প্রত্যেক দিন ভোরবেলা উঠে তার পরিবারের জন্য রান্না করে এবং ভৃত্যদের ভাগ তাদের দিয়ে দেয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি রাত থাকতে উঠেন, আর নিজের পরিজনদেরকে খাবার দেন, নিজের দাসীদেরকে কাজ নির্ধারণ করে দেন।