Proverbs 31:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি ভূমির বিষয়ে সঙ্কল্প করে তা ক্রয় করেন, নিজের হাতের ফল দিয়ে আঙ্গুরের বাগান প্রস্তুত করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি জমির মান বিচার করেন ও তা কিনে নেন; নিজের আয় দিয়ে তিনি দ্রাক্ষাক্ষেত গড়ে তোলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি ক্ষেত্রের বিষয়ে সঙ্কল্প করিয়া তাহা ক্রয় করেন, স্বহস্তের ফল দিয়া দ্রাক্ষার উদ্যান প্রস্তুত করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি ক্ষেত্রের বিষয়ে সঙ্কল্প করিয়া তাহা ক্রয় করেন, স্বহস্তের ফল দিয়া দ্রাক্ষার উদ্যান প্রস্তুত করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কোন জমি কিনবার আগে তিনি সেটা দেখে চিন্তা করেন আর তারপর তা কিনেন; তাঁর নিজের আয় থেকে তিনি আংগুর ক্ষেত করেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোন জমি কিনবার আগে তিনি সেটা দেখে চিন্তা করেন আর তারপর তা কিনেন; তাঁর নিজের আয় থেকে তিনি আংগুর ক্ষেত করেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে যাচাই করে জমি কেনে এবং আয়ের টাকা দিয়ে দ্রাক্ষাকুঞ্জ তৈরী করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে একটি জমি পর্যবেক্ষণ করে এবং তারপর সেটা ক্রয় করে| সে তার অর্জিত অর্থ ব্যয় করে এবং দ্রাক্ষাক্ষেত বপন করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি ক্ষেত্রের বিষয়ে ঠিক করে তা কেনেন, নিজের হাতের ফল দিয়ে দ্রাক্ষার বাগান তৈরী করেন।