Proverbs 31:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি সূক্ষ্ম কাপড় প্রস্তুত করে বিক্রি করেন, বণিকের হাতে কটিবস্ত্র তুলে দেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি মসিনার পোশাক তৈরি করে সেগুলি বিক্রি করেন, ও বণিকদের উত্তরীয় সরবরাহ করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি সূক্ষ্ম বস্ত্র প্রস্তুত করিয়া বিক্রয় করেন, বণিকের হস্তে কটিবস্ত্র সমর্পণ করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি সূক্ষ্ম বস্ত্র প্রস্তুত করিয়া বিক্রয় করেন, বণিকের হস্তে কটিবস্ত্র সমর্পণ করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই স্ত্রী মসীনার পোশাক তৈরী করে বিক্রি করেন; কোমর বাঁধবার কাপড় তিনি ব্যবসায়ীদের যোগান দেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই স্ত্রী মসীনার পোশাক তৈরী করে বিক্রি করেন; কোমর বাঁধবার কাপড় তিনি ব্যবসায়ীদের যোগান দেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে রেশমী পোষাক ও কোমরবদ্ধ তৈরী করে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তার ব্যবসায়িক দক্ষতা থাকে এবং সে বস্ত্র ও বন্ধনী তৈরী করে ব্যবসায়িকদের কাছে বিক্রি করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি সূক্ষ্ম বস্ত্র তৈরী করে বিক্রি করেন, ব্যবসায়ীদের হাতে কটিবস্ত্র তুলেদেন।