Proverbs 31:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্দের জন্য, হে লমূয়েল, বাদশাহ্দের জন্য মদ্যপান উপযুক্ত নয়, ‘সুরা কোথায়? এই কথা বলা শাসনকর্তাদের অনুচিত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে লমূয়েল, রাজাদের জন্য নয়— দ্রাক্ষারস পান করা রাজাদের জন্য উপযুক্ত নয়, সুরাপানে আসক্ত হওয়া শাসকদের জন্য অনুচিত,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাজগণের জন্য, হে লমূয়েল, রাজগণের জন্য মদ্যপান উপযুক্ত নয়, ‘সুরা কোথায়?’ [বলা] শাসনকর্ত্তাদের অনুচিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাজগণের জন্য, হে লমূয়েল, রাজগণের জন্য মদ্যপান উপযুক্ত নয়, ‘সুরা কোথায়?’ [বলা] শাসনকর্তাদের অনুচিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে লমূয়েল, রাজাদের পক্ষে, হ্যাঁ, রাজাদের পক্ষে আংগুর-রস খাওয়া উপযুক্ত নয়; মদ খেতে চাওয়া শাসনকর্তাদের পক্ষে উপযুক্ত নয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে লমূয়েল, বাদশাহ্দের পক্ষে, জ্বী, বাদশাহ্দের পক্ষে মদানো আংগুর-রস খাওয়া উপযুক্ত নয়; মদ খেতে চাওয়া শাসনকর্তাদের পক্ষে উপযুক্ত নয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শোন লেমুয়েল, সুরাপানে আসক্তি রাজাদের পক্ষে উচিত নয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লমূয়েল, রাজাদের পক্ষে দ্রাক্ষারস পান করা বিজ্ঞজনোচিত নয়, শাসকের পক্ষে সুরা পান করা বিজ্ঞজনোচিত নয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজাদের জন্য, হে লমূয়েল, রাজাদের জন্য মদ্যপান উপযুক্ত নয়, সুরা কোথায়। শাসনকর্ত্তাদের জিজ্ঞাসা করা উচিত নয়।