Proverbs 31:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পাছে পান করে তাঁরা আইন-কানুন বিস্মৃত হন, এবং কোন দুঃখীর বিচার বিপরীত করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পাছে তারা পান করেন ও ভুলে যান তারা কী আদেশ দিয়েছেন, ও সব নিপীড়িতকে তাদের অধিকার বঞ্চিত করে ছাড়েন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পাছে পান করিয়া তাঁহারা বিধি বিস্মৃত হন, এবং কোন দুঃখীর বিচার বিপরীত করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পাছে পান করিয়া তাঁহারা বিধি বিস্মৃত হন, এবং কোন দুঃখীর বিচার বিপরীত করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মদ খেয়ে তারা আইন-কানুন ভুলে যেতে পারে, আর অত্যাচারিতদের প্রতি অন্যায় বিচার করতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মদ খেয়ে তারা শরীয়ত ভুলে যেতে পারে, আর অত্যাচারিতদের প্রতি অন্যায় বিচার করতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা সুরাপান করলে বিধি-বিধান বিস্মৃত হয় প্রজাদেরুপর সুবিচার করতে পারে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা দ্রাক্ষারস পান করে সমস্ত আইন ভুলে গিয়ে দরিদ্রদের ওপর অত্যাচার করতে পারে তাদের অধিকার কেড়ে নিতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পাছে পান করে তাঁরা ব্যবস্থা ভুলে যায় এবং কোনো দুঃখীর বিচার উল্টো করেন।