Proverbs 31:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যারা নিজেদের পক্ষে কথা বলতে পারে না তাদের জন্য তুমি মুখ খোল, এতিমদের পক্ষে তুমি কথা বল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের হয়ে কথা বলো যারা নিজেদের কথা নিজেরা বলতে পারে না, সেইসব লোকের অধিকারের স্বপক্ষে কথা বলো যারা সর্বস্বান্ত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি বোবাদিগের জন্য তোমার মুখ খোল, অনাথ সকলের জন্য খোল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি বোবাদের জন্য তোমার মুখ খোল, অনাথ সকলের জন্য খোল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে লমূয়েল, যারা নিজেদের পক্ষে কথা বলতে পারে না তুমি তাদের হয়ে কথা বোলো; অসহায়দের অধিকার রক্ষার জন্য তুমি কথা বোলো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে লমূয়েল, যারা নিজেদের পক্ষে কথা বলতে পারে না তুমি তাদের হয়ে কথা বোলো; অসহায়দের অধিকার রক্ষার জন্য তুমি কথা বোলো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা আত্মপক্ষ সমর্থন করতে পারে না তাদের পক্ষে তুমি কথাবল, যারা অসহায়, রক্ষা কর তাদের অধিকার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে ব্যক্তি নিজেকে সাহায্য করতে পারে না তাকে সাহায্য করা উচিৎ| যে কথা বলতে পারে না এমন কারো হয়ে কথা বলো| দুর্বল লোকদের অধিকার রক্ষা কর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি বোবাদের জন্য তোমার মুখ খোল, অনাথদের জন্য মুখ খোল।