Proverbs 4:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার গমনকালে পাদসঞ্চার বাধাগ্রস্ত হবে না, ধাবনকালে তোমার হোঁচট লাগবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি যখন চলবে, তোমার পদক্ষেপ ব্যাহত হবে না; তুমি যখন দৌড়াবে, তখন হোঁচট খাবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার গমনকালে পাদসঞ্চার সঙ্কুচিত হইবে না, ধাবনকালে তোমার উছোট লাগিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার গমনকালে পাদসঞ্চার সঙ্কুচিত হইবে না, ধাবনকালে তোমার উছোট লাগিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাই হাঁটবার সময় পা ফেলতে তুমি বাধা পাবে না, দৌড়াবার সময় উছোট খাবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাই হাঁটবার সময় পা ফেলতে তুমি বাধা পাবে না, দৌড়াবার সময় উচোট খাবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে পথে কোন বাধা তোমার গতিরোধ করতে পারবে না। দৌড়ালেও তুমি পড়ে যাবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই পথকে অনুসরণ করো| তাহলে তুমি কখনও ফাঁদে পড়বে না| তুমি দৌড়বে কিন্তু কখনও হোঁচট খাবে না| তুমি যাই কর না কেন, তুমি নিরাপদ থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার চলার দিন বাধা পাবে না এবং যদি তুমি দৌড়াও, তোমার হোঁচট লাগবে না।