Proverbs 4:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তা পরিত্যাগ কর, তার কাছ দিয়ে যেও না; তা থেকে বিমুখ হয়ে অগ্রসর হও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে পথ এড়িয়ে চলো, সে পথে ভ্রমণ কোরো না; সেখান থেকে ফিরে এসো ও নিজের পথে চলে যাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহা ছাড়, তাহার নিকট দিয়া যাইও না; তাহা হইতে বিমুখ হইয়া অগ্রসর হও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহা পরিত্যাগ কর, তাহার নিকট দিয়া যাইও না; তাহা হইতে বিমুখ হইয়া অগ্রসর হও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই পথ তুমি এড়িয়ে যাও, তার উপর দিয়ে তুমি হেঁটো না; সেই পথে না গিয়ে বরং এগিয়ে যাও;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই পথ তুমি এড়িয়ে যাও, তার উপর দিয়ে তুমি হেঁটো না; সেই পথে না গিয়ে বরং এগিয়ে যাও;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে পথ বর্জন কর, তার ত্রিসীমানায় যেও না, ফিরেও চেয়ো না সেদিকে, আপন পথে এগিয়ে চল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পাপ থেকে দূরে থেকো| তার কাছে যেও না| ওটা ছাড়িয়ে সোজা হয়ে হেঁটো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এড়িয়ে চল, তার কাছ দিয়ে যেও না; তা থেকে মুখ ঘুরিয়ে এগিয়ে যাও।