Proverbs 4:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সমস্ত রক্ষণীয়ের চেয়ে তোমার অন্তর রক্ষা কর, কেননা তা থেকে জীবন প্রবাহিত হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সর্বোপরি, তোমার হৃদয়কে পাহারা দিয়ে রাখো, কারণ তুমি যাই কিছু করো না কেন, তা সেখান থেকেই প্রবাহিত হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা কর কেননা তাহা হইতে জীবনের উদগম হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা কর, কেননা তাহা হইতে জীবনের উদ্গম হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সব কিছুর চেয়ে তোমার অন্তরকে বেশী করে পাহারা দিয়ে রাখ, কারণ অন্তর থেকেই তোমার জীবনের সব কিছু বের হয়ে আসে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সব কিছুর চেয়ে তোমার অন্তরকে বেশী করে পাহারা দিয়ে রাখ, কারণ অন্তর থেকেই তোমার জীবনের সব কিছু বের হয়ে আসে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার মনকে বশে রেখ, মন থেকে উৎসারিত চিন্তাধারাই জীবনকে গড়ে তোলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তুমি যা ভাবছ সে সম্পর্কে সজাগ থেকো| তোমার ভাবনাই তোমার ভাগ্য নিযন্তা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সব কিছুর থেকে তোমরা হৃদয় রক্ষা কর, কারণ তা থেকে জীবনের সঞ্চার হয়।