Proverbs 4:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ আমিও নিজের পিতার সন্তান ছিলাম, মাতার দৃষ্টিতে কোমল ও অদ্বিতীয় ছিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ আমিও এক সময় আমার বাবার ছেলে ছিলাম, তখনও সুকুমার ছিলাম, ও আমার মায়ের দ্বারা লালিত হয়েছিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ আমিও নিজ পিতার বৎস ছিলাম, মাতার দৃষ্টিতে কোমল ও অদ্বিতীয় ছিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ আমিও নিজ পিতার সন্তান ছিলাম, মাতার দৃষ্টিতে কোমল ও অদ্বিতীয় ছিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমিও তো আমার বাবার ছেলে ছিলাম, মায়ের চোখে কচি ও একমাত্র সন্তানের মত ছিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমিও তো আমার বাবার ছেলে ছিলাম, মায়ের চোখে কচি ও একমাত্র সন্তানের মত ছিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি ছিলাম পিতামাতার একমাত্র পুত্র, জননীর কনিষ্ঠ সন্তান। সেই শিশু বয়সে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এক সময় আমিও তোমাদের মত যুবক ছিলাম! আমি আমার পিতার ছোট পুত্র এবং আমার মাতার একমাত্র সন্তান ছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমিও নিজে আমার বাবার ছেলে ছিলাম, মায়ের চোখে শান্ত ও একমাত্র সন্তান ছিলাম।