Proverbs 4:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রজ্ঞাই প্রধান বিষয়, তুমি প্রজ্ঞা অর্জন কর; সমস্ত অর্জন দিয়ে সুবিবেচনা আয়ত্ব কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রজ্ঞার আরম্ভ এইরকম: প্রজ্ঞা অর্জন করো। এর মূল্যরূপে তোমার যথাসর্বস্য দিতে হলেও, বিচক্ষণতা অর্জন করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রজ্ঞাই প্রধান বিষয়, তুমি প্রজ্ঞা উপার্জ্জন কর; সমস্ত উপার্জ্জন দিয়া সুবিবেচনা উপার্জ্জন কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রজ্ঞাই প্রধান বিষয়, তুমি প্রজ্ঞা উপার্জন কর; সমস্ত উপার্জন দিয়া সুবিবেচনা উপার্জন কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জ্ঞানী হওয়ার প্রথম ধাপ হল জ্ঞান লাভ করা; তোমার যা কিছু আছে সব দিয়ে বিচারবুদ্ধি লাভ কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জ্ঞানী হওয়ার প্রথম ধাপ হল জ্ঞান লাভ করা; তোমার যা কিছু আছে সব দিয়ে বিচারবুদ্ধি লাভ কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রজ্ঞাই শ্রেষ্ঠ বিষয়, তুমি প্রজ্ঞা অর্জন কর তোমার সর্বস্ব দিয়ে উর্পাজন কর বিচক্ষণতা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তুমি যে মূহুর্ত থেকে জ্ঞান অর্জন করার সংকল্প করেছ তখন থেকেই জ্ঞানের পর্ব শুরু হয়েছে| অতএব তোমার সমস্ত প্রয়াস ব্যবহার করে, এমনকি তোমার সমস্ত বিষয় সম্পত্তির বিনিময়েও জ্ঞান অর্জন করবার চেষ্টা করো! তাহলে তুমি ক্রমশঃ বুদ্ধিমান হয়ে উঠবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রজ্ঞাই প্রধান বিষয়, তুমি প্রজ্ঞা উপার্জন কর; সব খরচ দিয়ে সুবিবেচনা পেতে পারো।