Proverbs 5:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেটি কেবল তোমারই হোক, তোমার সঙ্গে অপর লোকের না হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তা শুধু তোমারই হোক, অপরিচিত লোকেরা যেন কখনও তাতে ভাগ না বসায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উহা কেবল তোমারই হউক, তোমার সহিত অপর লোকের না হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উহা কেবল তোমারই হইক, তোমার সহিত অপর লোকের না হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার সন্তানেরা তোমার একারই থাকুক, ব্যভিচারিণীদের তাতে ভাগ না থাকুক,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার সন্তানেরা তোমার একারই থাকুক, জেনাকারিণীদের তাতে ভাগ না থাকুক,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
না, সে কেবল তোমারই থাক, অন্য কেউ হবে না তোমার শরিক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার সন্তানরা যেন কেবল তোমারই হয়| তোমার পরিবারের বাইরে অন্য লোকদের সঙ্গে তোমার সন্তানদের ভাগ করে নেবার দরকার নেই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ওটা শুধু তোমারই হোক, তোমার সঙ্গে বিদেশী না থাকুক।