Proverbs 5:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার ফোয়ারা দোয়াযুক্ত হোক, তুমি তোমার যৌবনের স্ত্রীতে আমোদ কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার ফোয়ারা আশীর্বাদধন্য হোক, ও তুমি তোমার যৌবনাবস্থার স্ত্রীতে আনন্দ উপভোগ করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার উনুই ধন্য হউক, তুমি আপন যৌবনের ভার্য্যায় আমোদ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার উনুই ধন্য হউক, তুমি তোমার যৌবনের ভার্যায় আমোদ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার ফোয়ারায় আশীর্বাদ থাকুক, তোমার যৌবনের স্ত্রীকে নিয়েই তুমি আনন্দ কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার ঝর্ণায় দোয়া থাকুক, তোমার যৌবনের স্ত্রীকে নিয়েই তুমি আনন্দ কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার যুবতী স্ত্রী তোমার ঝর্ণা, ধন্য হোক সে, তারই মাঝে তুমি আনন্দলাভ কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই নিজের স্ত্রীকে নিয়েই সন্তুষ্ট থাকো| যৌবনে যে নারীকে বিয়ে করেছিলে তাকেই ভালোবাস এবং তার প্রেমেই তৃপ্ত হও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার ঝরনা ধন্য হোক, তুমি নিজের যৌবনে স্ত্রীতে আমোদ কর।