Proverbs 5:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে প্রেমিকা হরিণী ও কমনীয়া হরিণীর মত; তারই বুকে তুমি সর্বদা আপ্যায়িত হও, তার প্রেমে তুমি সতত মোহিত থাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে এক প্রেমময় হরিণী, এক সুতনু মৃগ— তার স্তন দুটি সর্বদা তোমাকে তৃপ্তি দিক, তার প্রেমে তুমি সর্বক্ষণ মত্ত হয়ে থাকো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে প্রেমিকা হরিণী ও কমনীয়া বাতপ্রমীবৎ; তাহারই কুচযুগ দ্বারা তুমি সর্ব্বদা আপ্যায়িত হও, তাহার প্রেমে তুমি সতত মোহিত থাক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে প্রেমিকা হরিণী ও কমনীয়া বাতপ্রমীবৎ; তাহারই কুচযুগ দ্বারা তুমি সর্বদা আপ্যায়িত হও, তাহার প্রেমে তুমি সতত মোহিত থাক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে ভালবাসাপূর্ণ হরিণী, সৌন্দর্য-ভরা হরিণী; তারই বুক তোমাকে সব সময় সন্তুষ্ট রাখুক, তুমি সব সময় তার ভালবাসায় মেতে থেকো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে ভালবাসাপূর্ণ হরিণী, সৌন্দর্য-ভরা হরিণী; তারই বুক তোমাকে সব সময় সন্তুষ্ট রাখুক, তুমি সব সময় তার মহব্বতে মেতে থেকো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে যে লাবণ্যময়ী প্রেম বিহ্বলা হরিণী, তার স্তনযুগলে তুমি তৃপ্ত থাক সর্বদা নিয়ত মগ্ন থাক তারই প্রেমে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে একটি অপরূপা হরিণীর মতো| তার ভালোবাসায় সম্পূর্ণ তৃপ্ত হও| তার প্রেম তোমাকে সদা প্রমৎত রাখুক|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সে প্রেমময় হরিণী ও অনুগ্রহপূর্ণ হরিণী; তারই বক্ষ দ্বারা তুমি সব দিন তৃপ্ত হও; তার প্রেমে তুমি সবদিন আকৃষ্ট থাক।