Proverbs 5:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুষ্ট নিজের অপরাধগুলোতে ধরা পড়ে, সে নিজের গুনাহ্-পাশে আট্কা পড়ে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দুষ্টদের দুষ্কর্মগুলি তাদের ফাঁদে ফেলে; তাদের পাপের দড়িগুলি তাদেরই শক্ত করে বেঁধে ফেলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দুষ্ট নিজ অপরাধসমূহে ধরা পড়ে, সে নিজ পাপ-পাশে বদ্ধ হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দুষ্ট নিজ অপরাধসমূহে ধরা পড়ে, সে নিজ পাপ-পাশে বদ্ধ হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দুষ্ট লোক তার মন্দ কাজের ফাঁদে পড়ে, সে নিজের পাপের দড়িতে কষে বাঁধা পড়ে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুষ্ট লোক তার খারাপ কাজের ফাঁদে পড়ে, সে নিজের গুনাহের দড়িতে কষে বাঁধা পড়ে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুর্জন নিজের অধর্মের ফাঁদে ধরা পড়ে, আবদ্ধ হয় নিজের পাপকীর্তির কঠিন পাশে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পাপী তার নিজের ফাঁদেই জড়িয়ে পড়বে| তার পাপসমূহ হবে দড়ির মত যা তাকে বেঁধে রেখেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দুষ্ট নিজের অপরাধের জন্য ধরা পড়ে, তার পাপ তাকে শক্ত করে ধরে থাকবে।