Proverbs 5:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা জেনাকারী স্ত্রীর কথা থেকে মধু ক্ষরে, তার কথা তেলের চেয়েও স্নিগ্ধ;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ ব্যভিচারিণীর ঠোঁট থেকে মধু ঝরে, ও তার কথাবার্তা তেলের চেয়েও মসৃণ;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা পরকীয়া স্ত্রীর ওষ্ঠ হইতে মধু ক্ষরে, তাহার তালু তৈল অপেক্ষাও স্নিগ্ধ;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা পরকীয়া স্ত্রীর ওষ্ঠ হইতে মধু ক্ষরে, তাহার বাক্য তৈল অপেক্ষাও স্নিগ্ধ;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ব্যভিচারিণীর ঠোঁট থেকে যেন মধু ঝরে পড়ে, তার কথাবার্তা তেলের চেয়েও মোলায়েম;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জেনাকারিণীর ঠোঁট থেকে যেন মধু ঝরে পড়ে, তার কথাবার্তা তেলের চেয়েও মোলায়েম;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অসতী নারীর মুখে মধু ঝরে, তার চুম্বন তেলের চেয়ে মসৃণ,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অন্য একজন লোকের স্ত্রী হয়তো অসামান্য সুন্দরী হতে পারে; তার কথাবার্তা মধুর এবং প্রলোভনসূচক হতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ ব্যাভিচারিনীর ঠোঁট থেকে মধু ঝড়ে, তার তালু তেলের থেকেও মসৃণ;