Proverbs 6:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বৎস, তুমি যদি বন্ধুর জামিন হয়ে থাক, যদি অপরের সঙ্গে হাতে তালি দিয়ে থাক,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে আমার বাছা, তুমি যদি তোমার প্রতিবেশীর জামিনদার হয়েছ, যদি অপরিচিত কোনও লোকের ঋণ শোধ করার দায়িত্ব নিয়েছ,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বৎস, তুমি যদি বন্ধুর জামিন হইয়া থাক, যদি অপরের সহিত হস্তে তালী দিয়া থাক,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বৎস, তুমি যদি বন্ধুর জামিন হইয়া থাক, যদি অপরের সহিত হস্তে তালি দিয়া থাক,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ছেলে আমার, তুমি যদি কারও জামিন হয়ে থাক, অন্যের জামিন হবার জন্য হাতে হাত রেখে থাক,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ছেলে আমার, তুমি যদি কারও জামিন হয়ে থাক, অন্যের জামিন হবার জন্য হাতে হাত রেখে থাক,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বৎস,তুমি যদি তোমার বন্ধুর জামিন হয়ে থাক, কিম্বা অপরিচিত কোন ব্যক্তির জন্য দায়বদ্ধ হয়ে থাক,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পুত্র, অপরের ঋণের জন্য কখনও দায়ী থেকো না| অন্য কোন ব্যক্তি তার ঋণ শোধ করতে না পারলে তুমি কি তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছ?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার পুত্র, তুমি যদি তোমার অর্থ সরিয়ে রাখো যেমন তোমার প্রতিবেশীর জামিন হয়ে থাক, যদি তুমি কাউকে ঋণ দেবার জন্য প্রতিশ্রুতি দিয়ে থাক, তবে তুমি তা জানো না,