Proverbs 6:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাই তোমার দরিদ্রতা দস্যুর মত আসবে, তোমার দৈন্যদশা সশস্ত্র ব্যক্তির মত আসবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ও দারিদ্র এক চোরের মতো ও অভাব এক সশস্ত্র সৈনিকের মতো তোমার উপরে এসে পড়বে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাই তোমার দরিদ্রতা দস্যুর ন্যায় আসিবে, তোমার দৈন্যদশা ঢালীর ন্যায় আসিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাই তোমার দরিদ্রতা দস্যুর ন্যায় আসিবে, তোমার দৈন্যদশা ঢালীর ন্যায় আসিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু বারে বারে অতিথি আসলে কিম্বা অস্ত্রশস্ত্রে সাজা দস্যুর হাতে পড়লে যেমন অভাব আসে, ঠিক তেমনি করে তোমারও অভাব আসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু বারে বারে মেহমান আসলে কিংবা অস্ত্রশস্ত্রে সাজা দস্যুর হাতে পড়লে যেমন অভাব আসে, ঠিক তেমনি করে তোমারও অভাব আসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই যদি কর তবে দারিদ্র্য দস্যুর মত তোমার উপর ঝাঁপিয়ে পড়বে, দুর্দশা ডাকাতের মত চড়াও হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তার অলসতার ফলস্বরূপ, একজন চোর যেমন সব কিছু চুরি করে নেয় সে রকম ভাবে তার ওপর দারিদ্র্য আসবে! অচিরেই সে কপর্দকহীন হয়ে পড়বে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই তোমার দরিদ্রতা ডাকাতের মত আসবে, তোমার অভাব সজ্জিত সৈন্যর মত আসবে।